Logo

১ মাসে মেট্রোরেলের আয় ২ কোটি ৪৬ লাখ টাকা

profile picture
জনবাণী ডেস্ক
১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৬
১ মাসে মেট্রোরেলের আয় ২ কোটি ৪৬ লাখ টাকা
ছবি: সংগৃহীত

গত ২৯ ডিসেম্বর থেকে সোমবার (৩০ জানুয়ারি) পর্যন্ত মোট ৩ লাখ ৩৫ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে

বিজ্ঞাপন

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেছেন, দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ চালিয়ে এখন পর্যন্ত মোট ২ কোটি ৪৬ লাখ টাকা আয় করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ডিএমটিসিএলের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

বিজ্ঞাপন

তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর থেকে সোমবার (৩০ জানুয়ারি) পর্যন্ত মোট ৩ লাখ ৩৫ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে। এতে মেট্রোরেল কর্তৃপক্ষ মোট আয় করেছে ২ কোটি ৪৬ লাখ টাকা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমানে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সীমিত পরিসরে চলছে মেট্রোরেল। এই দ্রুতগামী সরকারি পরিবহনের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD