Logo

রোজায় সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি কার্যক্রম শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৩, ১৪:৩২
রোজায় সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস বিক্রি কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

পহেলা রমজান থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত বিপণন ব্যবস্থা রাজধানী ঢাকার ২০টি স্থানে পরিচালিত হবে

বিজ্ঞাপন

পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানীর খামারবাড়ীর প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

বিজ্ঞাপন

কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসিং ব্রয়লার মাংস প্রতি কেজি ৩৪০ টাকা এবং ডিম প্রতিটি ১০ টাকা দরে বিক্রি করা হবে। 

বিজ্ঞাপন

পহেলা রমজান থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত বিপণন ব্যবস্থা রাজধানী ঢাকার ২০টি স্থানে পরিচালিত হবে।  

স্থানগুলো হচ্ছে, নতুনবাজার, কড়াইল বস্তি, খামারবাড়ি, আজিমপুর মাতৃসদন, গাবতলী, দিয়াবাড়ী, জাপান গার্ডেন সিটি, ষাটফুট রোড, খিলগাঁও, সচিবালয়ের পাশে, সেগুন বাগিচা, আরামবাগ, রামপুরা, কালশী, যাত্রাবাড়ী, বসিলা, হাজারীবাগ, লুকাস, নয়াবাজার ও কামরাঙ্গীর চর।  

বিজ্ঞাপন

প্রাণিজাত পণ্যগুলো বিক্রির জন্য পিকআপ কুলভ্যান ব্যবহার করা হবে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে সকাল নয়টার মধ্যে পণ্য নিয়ে কুলভ্যানগুলো পৌঁছে যাবে।

বিজ্ঞাপন

সূলভ মূল্যে ভ্রাম্যমাণ দুধ-ডিম-মাংস বিক্রয় কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল।  

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD