চৌকি বসিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসায়ীরা

আমরা আগামীকাল সকাল থেকে পুরোদমে পরিষ্কার কার্যক্রম শুরু করব যাতে আগামী ১-২ দিনের মধ্যে সেখানে ব্যবসা
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগামী বুধবার থেকে চৌকি বিছিয়ে ব্যবসা শুরু করতে পারবেন।
রবিবার (৯ এপ্রিল) নগর ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
মেয়র তাপস বলেন, আমরা আগামীকাল সকাল থেকে পুরোদমে পরিষ্কার কার্যক্রম শুরু করব। যাতে আগামী ১-২ দিনের মধ্যে সেখানে ব্যবসা পরিচালনার পরিবেশ সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এরই মাঝে তালিকা প্রণয়ন শুরু হয়েছে। তবে এখনো পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা যায়নি। আমরা আশা করছি, আগামীকালের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা সম্পন্ন হবে। এছাড়াও তাদের পুনর্বাসনের জন্য সকল মহল থেকেই আমরা ইতিবাচক সাড়া পেয়েছি। এরই মাঝে ২ কোটি টাকা তহবিলে জমা হয়েছে। আগামী মঙ্গলবারে আমাদের করপোরেশন সভা আছে। সেখানে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরাও এ তহবিলে অংশগ্রহণ করব। যাতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনর্বাসিত হতে পারেন।








