Logo

দুই মাস পূর্তিতে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ১১:০৯
দুই মাস পূর্তিতে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ হয়েছে আজ। এ উপলক্ষে শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিজ্ঞাপন

বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর সরকারের গত দুই মাসের কার্যক্রম, নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের অগ্রগতি এবং জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয়ের বর্তমান অবস্থা এই সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

এছাড়া, আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর বিষয়ে সরকারের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে।

জেবি/আরএক্স/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD