Logo

আবারও হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৬, ১১:০১
আবারও হরমুজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ছবি: সংগৃহীত

ইরানের উপসাগরীয় বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার না হলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এতে তিনি যুক্তরাষ্ট্রের অবস্থানের কড়া সমালোচনাও করেন।

ঘালিবাফ তার পোস্টে দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বল্প সময়ের মধ্যে সামাজিক মাধ্যমে একাধিক পোস্ট করেছেন, যার সবগুলোই তার ভাষায় ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’। যদিও তিনি স্পষ্ট করে উল্লেখ করেননি, কোন কোন বক্তব্যকে তিনি মিথ্যা বলে মনে করছেন।

বিজ্ঞাপন

ইরানি স্পিকার বলেন, “হরমুজ খোলা নাকি বন্ধ, এটির নিয়মাবলী কী হবে— সেটি মাঠপর্যায়ে নির্ধারিত হবে, সামাজিকমাধ্যমে নয়। হরমুজে জাহাজ চলাচল করবে নির্ধারিত রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে।”

সূত্র: সিএনএন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD