Logo

হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল, ২০২৬, ২০:৪১
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরান উন্মুক্ত করে দিলেও দেশটির ওপর মার্কিন নৌ-অবরোধ পুরোপুরি বজায় রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পৃথক পোস্টে ট্রাম্প তার অবস্থান তুলে ধরেন।

আরও পড়ুন: মার্কিন অবরোধকে পাত্তা না দিয়ে হরমুজ পার হলো ৩ ইরানি ট্যাংকার

ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘হরমুজ প্রণালী এখন ব্যবসা এবং জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে ইরানের সাথে আমাদের যাবতীয় লেনদেন বা চুক্তি শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে।’ তবে এই সমঝোতা প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ট্রাম্পের মতে, চুক্তির অধিকাংশ পয়েন্ট বা বিষয় ইতিমধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা করেন, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হয়েছে। লেবাননে ১০ দিনের এই যুদ্ধবিরতি চলাকালীন সব ধরনের বাণিজ্যিক জাহাজ এই পথ দিয়ে নিরাপদে যাতায়াত করতে পারবে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে নিয়ে যে বার্তা দিল ভারত

উল্লেখ্য, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অন্যতম প্রধান শর্ত ছিল। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। সমুদ্রপথ উন্মুক্ত হওয়ায় বিশ্ববাজারে স্বস্তি ফিরলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় দুই দেশের মধ্যে চূড়ান্ত সমঝোতা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD