Logo

চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন

profile picture
জনবাণী ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৩, ০৬:১১
চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সকাল ১০টা ৫ মিনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। 

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। 

বিজ্ঞাপন

৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু ৮টা ৫৫ মিনিটের দিকে আবারও প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো নিউমার্কেট এলাকা। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD