Logo

আগুনের ঘটনা ষড়যন্ত্র কিনা, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

profile picture
জনবাণী ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৩, ০৮:২৮
আগুনের ঘটনা ষড়যন্ত্র কিনা, খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

রাজধানীর বিভিন্ন মার্কেটে একের পর এক যে অগ্নিকাণ্ড ঘটছে, সেগুলো ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর ডেপুটি পেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানান। 

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি না তা খতিয়ে দেখতে হবে। অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্নপন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে। সবার নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সব প্রচেষ্টা অব্যাহত থাকবে।'

ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় যাতে অযথা ভিড় করা থেকে বিরত থাকতে হবে কোনো প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD