Logo

টানা ৩ দিনের ছুটিতে দেশ

profile picture
জনবাণী ডেস্ক
৪ মে, ২০২৩, ১১:৪০
টানা ৩ দিনের ছুটিতে দেশ
ছবি: সংগৃহীত

আগামী জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা এর আগে সাপ্তাহিক ছুটি ছাড়া আর কোনো ছুটি নেই

বিজ্ঞাপন

ঈদের ছুটির আমেজ শেষ হতে না হতেই আবারও তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি ও স্বায়ত্বশাসিত চাকরিজীবীরা। 

বৃহস্পতিবার (৪ মে) থেকে শুরু হবে টানা ৩ দিনের ছুটি। অফিস করবেন রবিবার (৭ মে) থেকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর রয়েছে সাপ্তাহিক ছুটি দুইদিন শুক্র ও শনিবার। ফলে তিনদিন ছুটি কাটিয়ে অফিস শুরু হবে রবিবার।

বিজ্ঞাপন

ঈদুল ফিতর উপলক্ষে ১৮ এপ্রিল থেকে টানা পাঁচ দিনের ছুটি কাটায় সরকারি চাকরিজীবীরা। এরমধ্যে একদিন ছিল নির্বাহী আদেশে ছুটি। টানা ৫ দিন ঈদের ছুটি কাটিয়ে ২৪ এপ্রিল অফিস খুললেও অনেকে ঐচ্ছিক ছুটি কাটিয়ে ফেরেন কর্মস্থলে।

আগামী জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। এর আগে সাপ্তাহিক ছুটি ছাড়া আর কোনো ছুটি নেই।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD