Logo

দেশে আসছে করোনার বুস্টার টিকা 'ভিসিভি'

profile picture
জনবাণী ডেস্ক
৩০ মে, ২০২৩, ০২:৪৩
দেশে আসছে করোনার বুস্টার টিকা 'ভিসিভি'
ছবি: সংগৃহীত

গড়ে ৮৫ থেকে ৯০ ভাগ মানুষ করোনা টিকা নিয়েছে, যা উন্নত বিশ্বের চেয়ে বেশি বলেও জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারাদেশে এ পর্যন্ত ৩৬ কোটির বেশি টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ১ম ডোজ ৮৮ শতাংশ, ২য় ডোজ ৮২ শতাংশ এবং তৃতীয় ডোজ দেয়া হয়েছে ৪০ শতাংশ।

সোমবার (২৯ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গড়ে ৮৫ থেকে ৯০ ভাগ মানুষ করোনা টিকা নিয়েছে, যা উন্নত বিশ্বের চেয়ে বেশি বলেও জানান মন্ত্রী। দেশের মোট জনসংখ্যার যা ৭২ শতাংশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাহিদ মালেক জানান, বুস্টার ডোজ হিসেবে ভ্যারিয়েন্ট কন্টেইনিং ভ্যাকসিন (ভিসিভি) নামে নতুন একটি টিকা আসছে দেশে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর মাধ্যমে ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি ফাইজার বাজারে আনছে এটি। ইতোমধ্যে ৩০ লাখ টিকা এসেছে। ট্রায়ালের কাজ শেষ হয়েছে।

আরও পড়ূন: চাহিদামতো আরও নার্স নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

নতুন টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই টিকা দেয়া হবে ১৮ বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে তৃতীয় ডোজ হিসেবে। সেইসাথে যারা টিকা নেননি এমন ৬০ বছরের বেশি যারা আছেন তাদেরকে এবং সম্মুখ সারির যোদ্ধাদের।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD