Logo

দাম বাড়ছে আমদানি করা লিফটের

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৩, ০২:৪৫
দাম বাড়ছে আমদানি করা লিফটের
ছবি: সংগৃহীত

পণ্যটি আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেটে সরকার লিফট আমদানিতে শুল্ক ১০ শতাংশ বাড়িয়েছে। ফলে আসছে অর্থবছরে আমদানি করা লিফটের দাম বাড়বে।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বাজেট পেশ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেছেন, বর্তমানে কিছু দেশীয় শিল্পপ্রতিষ্ঠান লিফট উৎপাদন শুরু করেছে। কিন্তু সম্পূর্ণ অবস্থায় আমদানিকৃত লিফট অ্যান্ড স্কিপ হোয়েস্ট আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক বিদ্যমান রয়েছে। দেশে ভারী শিল্পের প্রসারের স্বার্থে লিফট অ্যান্ড স্কিপ হোয়েস্ট পণ্যটি আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক বৃদ্ধি করে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি। 

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD