Logo

সৌদি পৌঁছেছেন ৭৩ হাজার ৭৩৭ হজযাত্রী, আরও ১ জনের প্রাণহানি

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুন, ২০২৩, ২২:২৩
সৌদি পৌঁছেছেন ৭৩ হাজার ৭৩৭ হজযাত্রী, আরও ১ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৪ হাজার ৩৫১ জন।

বিজ্ঞাপন

হজ ফ্লাইট শুরুর পর থেকে  এখন পর্যন্ত ৭৩ হাজার ৭৩৭ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।  এসময় আরও একজন হজযাত্রীর মৃত্যুর  হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু দাঁড়িয়েছে  ১১ জনে।

সোমবার (১২ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

হজ অফিস সূত্র জানিয়েছে, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৬৪ হাজার ৩৫১ জন। এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৭৫৯টি ভিসা ইস্যু করা হয়েছে।

বিজ্ঞাপন

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD