Logo

সৌদি পৌঁছেছেন ১ লাখ ৭ হাজার ১০২ হজযাত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুন, ২০২৩, ২১:৪২
সৌদি পৌঁছেছেন ১ লাখ ৭ হাজার ১০২ হজযাত্রী
ছবি: সংগৃহীত

মঙ্গলবার মধ্যরাতে (২০ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

হজ ফ্লাইট শুরুর পর থেকে এখন পর্যন্ত   ১ লাখ ৭ হাজার ১০২  জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

মঙ্গলবার মধ্যরাতে (২০ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

হজ অফিস সূত্র জানিয়েছে, সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৯৭ হাজার ৩০৪ জন।  হজ পালন করতে  গিয়ে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী।

বিজ্ঞাপন

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD