Logo

ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৩, ০২:৪৪
ঈদুল আজহা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পদ্মা সেতু থাকায় দক্ষিণাঞ্চলে যানজট হয়নি বললেই চলে অন্য রুটে কিছুটা যানজট হলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি

বিজ্ঞাপন

সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদের পরদিন ছিনতাইকারীর হাতে এক পুলিশ সদস্য নিহত এবং একজন সাংবাদিক আহতের ঘটনা ছাড়া এবার ঈদে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (২ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ শুভেচ্ছা বিনিময় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকায় দুই কোটি মানুষের বাস। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নামে। এবার পদ্মা সেতু থাকায় দক্ষিণাঞ্চলে যানজট হয়নি বললেই চলে। অন্য রুটে কিছুটা যানজট হলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। ঈদের সময় সারাদেশে স্বাভাবিক অবস্থা ছিল।

বিজ্ঞাপন

এদিকে বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণ থেকে যারা বিচ্ছিন্ন তারা কীভাবে আন্দোলন করবে। তারা হয়তো বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটাবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করতে পারে। ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও করবে।

বিজ্ঞাপন

চামড়া পাচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমার সীমানা অতিক্রম করতে পারবে না। সে ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে।

বিজ্ঞাপন

এটা আওয়ামী লীগের নির্বাচনী ঈদ কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জনগণের প্রতিশ্রুতি নিয়ে চলি। আওয়ামী লীগ মনে করে জনগণ তাদের মূল শক্তি। আওয়ামী লীগ সবসময় জনগণকে সঙ্গে নিয়ে চলে।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD