Logo

৪ ঘণ্টা পর গুলশানের যান চলাচল স্বাভাবিক

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৩, ০৩:০০
৪ ঘণ্টা পর গুলশানের যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় ওই মার্কেটটি সিলগালা করে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট

বিজ্ঞাপন

রাজধানীতে ‘গুলশান শপিং সেন্টার’ নামক একটি মার্কেট সিলগালা করার প্রতিবাদে ব্যবসায়ীদের গুলশান-১ নম্বর গোলচত্বর অবরোধের চার ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল ৪ টার দিকে পুলিশ রাস্তা অবরোধকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

এরআগে দুপুর ১২টার দিকে ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় ওই মার্কেটটি সিলগালা করে দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ।  

বিজ্ঞাপন

এরপরেই ব্যবসায়ীরা গুলশান -১ চত্বর সিগন্যাল অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে গুলশান-বনানীসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

দুপুরের পর থেকে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের বারবার অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালেও তারা সেটি শোনেননি। তারা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে কথা বলতে চান।

বিজ্ঞাপন

পরে বিকাল সাড়ে তিনটার দিকে পুলিশ অবরোধকারীদের জোর করে সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কা-ধাক্কি শুরু হয়। একপর্যায়ে পুলিশ জোর করে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল চালু করলে আন্দোলনরত ব্যবসায়ীরা তাদের ও যানবাহন লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।  

এ সময় বেশ কয়েকটি গাড়ির কাচ ভেঙে যায় এবং পথচারীদেরও দিগ্‌বিদিক ছোটাছুটি করতে দেখা যায়। পরে পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।

বিজ্ঞাপন

বর্তমানে গুলশান-১ গোল চত্বর দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিপুল পরিমাণ পুলিশ সদস্য সেখানে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD