Logo

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪৯

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুলাই, ২০২৩, ০৫:৫৭
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪৯
ছবি: সংগৃহীত

বর্তমানে ২ হাজার ৭৫৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন

বিজ্ঞাপন

গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৪ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬৫ জন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪ হাজার ২২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৭৫৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১৭ হাজার ৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ৯৪১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ৮৯০ জন।

আরও পড়ুন: একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৯

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৫১৮ জন। ঢাকায় ৯ হাজার ১১২ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৪০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৩ জনের মৃত্যু হয়েছে।

তবে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেশিরভাগ হাসপাতাল ডেঙ্গুর রিপোর্ট দেয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD