Logo

সৌদি আরবে আগুনে পুড়ে প্রাণ গেল ৭ বাংলাদেশির

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুলাই, ২০২৩, ২০:২৬
সৌদি আরবে আগুনে পুড়ে প্রাণ গেল ৭ বাংলাদেশির
ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে ।

বিজ্ঞাপন

সৌদিতে একটি ফার্নিচারের কারখানায় আগুনে পুড়ে ৯ জনের প্রাণহানি হয়েছে। এদের মধ্যে ৭ জন বাংলাদেশি রয়েছেন।  এ ছাড়া দগ্ধ আরও ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) দেশটির দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে ।  

বিজ্ঞাপন

সৌদির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা বাংলাদেশিদের মধ্যে ৩জন নাটোরের ও একজন রাজশাহীর। বাকি ৩ জনের বাড়ি কোথায় এখনও জানা যায়নি। মৃতদের পরিচয় শনাক্তের জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে গেছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD