Logo

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক

profile picture
জনবাণী ডেস্ক
১ আগস্ট, ২০২৩, ২৪:৪২
প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক
ছবি: সংগৃহীত

এদিন দুপুর ১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে আসেন সিইসি।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে সুপ্রিম কোর্টে আসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। প্রধান বিচারপতির খাস কামরায় বৈঠক চলছে।

এর আগে এদিন দুপুর ১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। এ সময় তার সঙ্গে এসেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম। 

বিজ্ঞাপন

এ সময় তাদের অভ্যার্থনা  জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।

বিজ্ঞাপন

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই সিইসিসহ ইসির প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে এসেছেন।  

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD