Logo

সাঈদীকে সেবা দেওয়া চিকিৎসককে হত্যার হুমকি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৩, ২০:৫৮
সাঈদীকে সেবা দেওয়া চিকিৎসককে হত্যার হুমকি
ছবি: সংগৃহীত

এ বিষয় অবগত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই চিকিৎসক।

বিজ্ঞাপন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য ও হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয় অবগত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই চিকিৎসক।

মঙ্গলবার (১৫ আগস্ট)রাতে রাজধানীর ধানমণ্ডি থানায় এ জিডি করেন তিনি। জিডিতে ডা. জামান জানান, সোমবার সেখানে চিকিৎসাধীন সাঈদী মৃত্যুবরণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি। কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং হত্যার হুমকি দিচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জিডিতে তিনি বলেন, আমি বর্তমানে কতিপয় ব্যক্তিদের আচরণে ভীত ও শঙ্কিত। কয়েকটি ফেসবুক ও ইউটিউব পেজের ব্যবহারকারী এবং তাদের অনুসারীরা যে কোনো সময় আমার ও আমার পরিবারের সদস্যদের খুন-জখমসহ বড় ধরনের ক্ষতি করতে পারে। মূলত এসব বিষয় উল্লেখ করে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন তিনি।

বিজ্ঞাপন

ধানমণ্ডি থানার ডিউটি অফিসার এসআই মোয়াজ্জেম হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি তিনি।

বিজ্ঞাপন

এদিকে সাঈদীর চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার (১৬ আগস্ট) দুপুর ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এর আগে, সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউয়ে চিকিৎসাধীন সাঈদীর মৃত্যু হয়।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD