Logo

যুদ্ধাপরাধী সাঈদীর চিকিৎসা নিয়ে বিএসএমএমইউ’র বিবৃতি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৩, ০৪:৩৯
যুদ্ধাপরাধী সাঈদীর চিকিৎসা নিয়ে বিএসএমএমইউ’র বিবৃতি
ছবি: সংগৃহীত

পরদিন ১৪ আগস্ট বিকাল ৬টা ৪৫ মিনিটে তার সাডেন কার্ডিয়াক এরেস্ট হয়।

বিজ্ঞাপন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

বুধবার (১৬ আগস্ট)  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. হাফিজুর রহমানের সই করা বিবৃতিতে বলা হয়, “গত ১৩ আগস্ট তারিখ রাত ১০:৩০ ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ইমারজেন্সি বিভাগে কাশিমপুর কারা কর্তৃপক্ষ কর্তৃক আনিত রোগী জনাব দেলোয়ার হোসেন সাঈদী (বয়স ৮৪ বছর) সাহেবের ভর্তি শুরু হইতে পরবর্তী সকল চিকিৎসা বিধি সম্মতভাবে আন্তর্জাতিক প্রাকটিস অনুসরণ করে সম্পন্ন করা হয়। 

বিজ্ঞাপন

তার চিকিৎসায় অত্র হাসপাতালের সংশ্লিষ্ট সকল চিকিৎসা দানকারী বিশেষজ্ঞ অধ্যাপকগণ সঠিকভাবে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। পরদিন ১৪ আগস্ট বিকাল ৬টা ৪৫ মিনিটে তার সাডেন কার্ডিয়াক এরেস্ট হয়। তার এডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট প্রটোকল অনুযায়ী চিকিৎসা চলতে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত ১৪ আগস্ট রাত ৮: ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। ”

বিজ্ঞাপন

এই রোগের গতিপ্রকৃতি, চিকিৎসা ও সম্ভাব্য পরবর্তী পরিনতি সম্পর্কে তার সন্তান জনাব মাসুদ সাঈদী সম্যকভাবে জ্ঞাত আছেন বলেও বিবৃতি বলা হয়েছে। 

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD