Logo

বৃষ্টি নিয়ে নতুন করে যা জানাল আবহাওয়া অফিস

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৩, ২২:০৫
বৃষ্টি নিয়ে নতুন করে যা জানাল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

শনিবার (১৯ আগস্ট) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

আগামী তিন থেকে চারদিনের মাথায় আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৯ আগস্ট) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদে, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় রবিবার (২০ আগস্ট) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম,  খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং  ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে, পরবর্তী ৭২ ঘণ্টার শেষর দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD