Logo

দেশে ২ কোটি ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৩, ০২:০৬
দেশে ২ কোটি ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে
ছবি: সংগৃহীত

এ সময় রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের হয়রানি না করতে এনবিআরের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত ১৫ বছরে দেশে ২ কোটি ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর এর ইলেকট্রনিকস ফিসক্যাল ডিভাইস (ইএফডি ম্যানেজমেন্ট) সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।  

বিজ্ঞাপন

এ সময় রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের হয়রানি না করতে এনবিআরের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

ইএফডি ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করে তিনি বলেন, “এর ব্যবহার রাজস্ব আদায় বাড়াতে ভূমিকা রাখবে।”

বিজ্ঞাপন

এ সময় পণ্য ক্রয় করে ইএফডি রশিদ বুঝে নিতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। অনুষ্ঠানে এফবিসিসিআই 

বিজ্ঞাপন

সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীরা ভ্যাট দিতে চায়। তবে আদায় প্রক্রিয়াকে সহজ ও হয়রানিমুক্ত করার দাবি জানান তিনি।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD