হজ-ওমরাহ সহজ করতে সৌদির ‘নুসুক’ ঢাকায় চালু

তাছাড়া সাধারণ পর্যটকরাও প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।
বিজ্ঞাপন
বাংলাদেশের ওমরা ও হজ যাত্রীদের সুবিধার জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম নুসুক চালু করবে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহের এ সেবা চালু করবেন।
এর ফলে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিরা সৌদি আরবে যাওয়ার আগেই সহজে বিমানের টিকিট, হোটেল ভাড়া ঠিক করতে পারবেন। তাছাড়া সাধারণ পর্যটকরাও প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।
বিজ্ঞাপন
আরব নিউজ জানিয়েছেন, আগামী ২৪ ও ২৫ আগস্ট ঢাকা সফরে এসে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহের নেতৃত্বে সৌদির একটি প্রতিনিধিদল বাংলাদেশে নুসুক প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন।
বিজ্ঞাপন
নুসুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ জানান, “এ অঞ্চলের শীর্ষ পাঁচটি বাজারের মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশ সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি নাগরিক ও সাধারণ পর্যটকদের জন্য সৌদি ভ্রমণ আরও সহজ করতে ঢাকায় নুসুক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না: আইজিপি
বিজ্ঞাপন
চলতি বছরের শুরুতে সৌদি পর্যটন কর্তৃপক্ষ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে নুসুক চালু করে।
জেবি/এসবি








