Logo

ওয়াশিংটনে প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৩, ২০:৩৬
ওয়াশিংটনে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রবিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৬টায় সড়ক পথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর নিউইয়র্ক থেকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

সংবাদ সংস্থা বাসস জানায়, রবিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৬টায় সড়ক পথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

ওয়াশিংটন পৌঁছালে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

এর আগে বেলা সাড়ে ১২টায় তার নিউইয়র্কে সফরকালীন আবাসস্থল দ্য লোটে নিউইয়র্ক থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন।  

বিজ্ঞাপন

সফর শেষ করে প্রধানমন্ত্রী স্বদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন এবং ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD