Logo

সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কমল

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৩, ২৪:২১
সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কমল
ছবি: সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে গেল বছর প্যাকেজের সর্বনিম্ন মূল্য ছিল ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা।

বিজ্ঞাপন

চলতি বছর ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকায় সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে গেল বছর প্যাকেজের সর্বনিম্ন মূল্য ছিল ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ছিল ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা। এবার গত বছরের তুলনায় সরকারি প্যাকেজ মূল্য ৯২ হাজার ৪৫০ টাকা কম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গেল বছরের শুরুতে সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে কয়েক দফায় সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজ প্যাকেজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল সরকার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD