Logo

‘নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের’ আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন

profile picture
জনবাণী ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৩, ০৪:০৬
‘নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের’ আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন
ছবি: সংগৃহীত

আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিজ্ঞাপন

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উদ্যোগে নাটোরের লালপুরে অবস্থিত ‘নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড’ এর কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৩-২৪ মৌসুমের মাড়াই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) এই কর্মসূচী উদ্বোধন করা হয়। নর্থ বেঙ্গল সুগার মিলের এটি ৯১ তম আখ মাড়াই কার্যক্রম। বিএসএফআইসি চেয়ারম্যান শেখ শোয়েবুল আলমের সভাপতিত্বে আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 

বিজ্ঞাপন

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরআই মহাপরিচালক ড. মো. ওমর আলী, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, উপজেলা চেয়ারম্যান মো. ইসহাক আলী, পৌরসভার মেয়র মুরতজা লিলি, ইউএনও শামীমা সুলতানা, বিএসএফআইসি’র সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার এবং মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা প্রমুখ।

বিজ্ঞাপন

কেইন কেরিয়ার প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে। নর্থ বেঙ্গল চিনিকলের উদ্বোধনী অনুষ্ঠানের চিনিকলের সম্ভাবনা কথা তুলে ধরার পাশাপাশি আখচাষে কম্বাইন্ড হার্ভেস্টার ও প্লান্টার ব্যবহার যান্ত্রিকীকরণের নতুন যুগের সূচনা হলো বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কম্বাইন্ড হাভেস্টার ও প্লান্টার ব্যবহারের ফলে আসন্ন ২০২৩-২৪ মাড়াই মৌসুমে আখ কর্তন কাজে শ্রমিক মজুরি ব্যয় সাশ্রয় হবে। প্রযুক্তি ও কৃষি যান্ত্রিকীকরণ ব্যবস্থা ও প্রযুক্তির সঠিক ব্যবহার এক্ষেত্রে এনে দিতে পারে সম্ভাবনার নতুন দিগন্ত। ২০২৩-২৪ রোপণ মৌসুমে মিল জোন এলাকায় আখ চাষ হয়েছে ১৪ হাজার ৭০০ একর জমিতে। ১০০ কর্মদিবসে ১ লাখ ৭০ হাজার টন আখ মাড়াই করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ হাজার মে.টন। এবার চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ৫০ শতাংশ।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD