আজ ২ হাজার স্কুল ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং
বিজ্ঞাপন
দেশের ২ হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন মঙ্গলবার (১৩ নভেম্বর) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিবেন তিনি। এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নবনির্মিত ভবন, কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টার, ৪টি মাল্টিপারপাস অডিটোরিয়ামের উদ্বোধন হবে।
রবিবার (১২ নভেম্বর)প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম আনসারুজ্জামানের সই করা এক চিঠিতে দেশের সব শিক্ষা অফিসারকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: কাল উদ্বোধন হবে ২ হাজারের বেশি স্কুল ভবন
বিজ্ঞাপন
এতে বলা হয়, ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন নবনির্মিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবন, কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টার, ৪টি মাল্টিপারপাস অডিটোরিয়াম এবং ২০২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন (মোট ২০২৯টি ভবন) শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সব জেলার জেলা প্রশাসকের দপ্তর থেকে লাইভ সম্প্রচার করা হবে।
বিজ্ঞাপন
সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিন্টেনডেন্ট, পিটিআইকে এই উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে তথ্য উপাত্ত ও আওতাধীন কর্মকর্তা/প্রধান শিক্ষকসহ উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করে নাম ফলক স্থাপন নিশ্চিত করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








