Logo

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত ইসি: সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই, ২০২৬, ১৩:২৪
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত ইসি: সিইসি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, প্রাথমিক আলোচনা শেষ হয়েছে এবং কমিশন যেকোনো সময় নির্বাচন পরিচালনায় প্রস্তুত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ও তফসিল এখনো চূড়ান্ত হয়নি। স্পিকারের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয়ের পর নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে। পরে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিইসি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন কার্যালয় থেকেই পুরো নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে। এ ক্ষেত্রে সংসদের অধিবেশন চলমান থাকুক বা না থাকুক, নির্বাচন আয়োজনে কোনো ধরনের সমস্যা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই কমিশন দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে চায়।

এ সময় সংসদীয় আসন বা অন্য কোনো নির্বাচনী বিষয়ে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি জানান, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়া অন্য কোনো আঞ্চলিক আসন বা নির্বাচনসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়নি। সব প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD