কাল থেকে আইডি কার্ড ছাড়া ইসিতে প্রবেশে নিষেধাজ্ঞা

এমন অবস্থায় সংশ্লিষ্ট সাবাইকে আগামী বুধবার (১৫ নভেম্বর) থেকে অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ না করার জন্য
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন(ইসি) ভবনে প্রবেশের সময় অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ করা যাবে না বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ইসির নিরাপত্তা কর্মকর্তা জহুরা আক্তার বেগমের স্বাক্ষর করা চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞাপন
চিঠিতে বলা হয়, “নির্বাচন কমিশন সচিবালয়, সব প্রকল্প, নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউট, মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মিডিয়া কর্মীদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল নির্দেশনা থাকা সত্ত্বেও কোনো কোনো কর্মকর্তা/কর্মচারী অফিসের ইস্যুকৃত পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় ঝুলিয়ে রাখছেন না। ফলে নিরাপত্তাকর্মীরা আগতদের প্রবেশ করানোর ক্ষেত্রে নানান বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: অবরোধেও চলবে বাস-মিনিবাস: মালিক সমিতি
“এমন অবস্থায় সংশ্লিষ্ট সাবাইকে আগামী বুধবার (১৫ নভেম্বর) থেকে অফিসিয়াল আইডি ছাড়া নির্বাচন ভবনে প্রবেশ না করার জন্য এবং নির্বাচন ভবনে প্রবেশের সময় অফিসিয়াল পরিচয়পত্র দৃশ্যমান অবস্থায় অবশ্যই বুলিয়ে রাখার জন্য অনুরোধ করা হলো। যাদের অফিসিয়াল আইডি নেই তাদের সংশ্লিষ্ট অধিশাখা থেকে নির্বাচন ভবনে প্রবেশের সাময়িক অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, “এছাড়া সব অধিশাখার প্রধানকে যাদের অফিসিয়াল আইডি নেই তাদের তালিকা মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে অভ্যর্থনা কেন্দ্রে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।”
জেবি/এসবি








