Logo

এক সময় বিচার বিভাগে নারীরাই নেতৃত্ব দেবেন: প্রধান বিচারপতি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
এক সময় বিচার বিভাগে নারীরাই নেতৃত্ব দেবেন: প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

এক সময় বিচার বিভাগকে নারীরাই নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে সুপ্রিম ক...

বিজ্ঞাপন

এক সময় বিচার বিভাগকে নারীরাই নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নারী আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আশাহত হওয়ার কিছু নাই। দেশ আপনারা নেতৃত্ব দিচ্ছেন। ইনশাআল্লাহ এক সময় জুডিসিয়ারিকে আপনারা নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে নির্যাতন এবং নিগ্রহের শিকার হওয়া নারীদের প্রতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অপরিসীম মমত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপনের ইতিহাস রয়েছে। কেবল তিনি নিজ কন্যা বলেই ঘোষণা দেননি, তাদের পুনর্বাসন এবং অধিকার প্রতিষ্ঠায় তিনি গ্রহণ করেছিলেন যথাযথ কার্যকর পদক্ষেপ। যুগ-যুগান্তকালব্যাপী নারীদের ওপর নিপীড়ন ও বঞ্চনা নিরসন এবং নারী-পুরুষের মধ্যে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানে নারীর ন্যায্য অধিকার এবং নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা হয়েছে।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সভাপতি বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অবন্তী নুরুল, মানুষের জন্য ফাউন্ডেশনের অ্যাডভোকেট রুমা সুলতানা এবং ল রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন।

বিজ্ঞাপন

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD