Logo

বায়ুদূষণে তিনে ঢাকা, শীর্ষে দিল্লি

profile picture
জনবাণী ডেস্ক
২ ডিসেম্বর, ২০২৩, ২১:৪১
বায়ুদূষণে তিনে ঢাকা, শীর্ষে দিল্লি
ছবি: সংগৃহীত

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর হচ্ছে ৪২৩

বিজ্ঞাপন

আজ বায়ুদূষণে শীর্ষে ভারতের দিল্লি। অপরদিকে তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর হচ্ছে ৪২৩ অর্থাৎ দিল্লির বায়ু যথেষ্ট দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং ঐ শহরটির স্কোর ১৮৭। এর অর্থ করাচির বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

তালিকার তিন নম্বর অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শহরটির স্কোর ১৮০ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এছাড়া পাকিস্তানের লাহোর রয়েছে চতুর্থ অবস্থানে।

বিজ্ঞাপন

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ দিনদিন আরও ভয়ংকর হয়ে উঠছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি মানুষের জীবন। গবেষণা বলছে, বৈশ্বিক বায়ুদূষণের কেন্দ্র হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত চারটি দেশ এবং দূষণের শীর্ষে থাকা ১০ শহরের মধ্যে ৯টি শহরের অবস্থানই এ অঞ্চলে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD