Logo

৬৫০ পুলিশ সদস্যের বদলিতে ইসির সম্মতি

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪৬
৬৫০ পুলিশ সদস্যের বদলিতে ইসির সম্মতি
ছবি: সংগৃহীত

ইসির উপসচিব মিজানুর রহমান সই করা এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরত করার জন্য উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই), সার্জেন্ট, কনস্টেবলসহ ৬৫০ জন পুলিশ সদস্যকে বদলি ও পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইসির উপসচিব মিজানুর রহমান সই করা এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গেল ১১ ডিসেম্বর দুই পুলিশ কমিশনার, দুই ডিআইজি ও ১০ জন পুলিশ সুপারকে (এসপি) বদলির প্রস্তাবে সম্মতি দেয়  ইসি। 

বিজ্ঞাপন

এছাড়া ১৯ জন ‘পুলিশ পরিদর্শক’ থেকে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির দেওয়ার জন্য সুপারিশ করায় পদোন্নতির প্রজ্ঞাপন জারির আগে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। উল্লিখিত ১৯ জন সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তার প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের বিষয়েও সম্মতি দেয় নির্বাচন কমিশন। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD