Logo

নৌকা প্রতীকে হেরে গেলেন হাসানুল হক ইনু

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারি, ২০২৪, ০৭:৫৫
নৌকা প্রতীকে হেরে গেলেন হাসানুল হক ইনু
ছবি: সংগৃহীত

১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছিলেন তিনি

বিজ্ঞাপন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে হেরে গেছেন। ১৪ দলীয় জোটের অংশ হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছিলেন তিনি।

এবারের নির্বাচনে তিনি মোট ৩৬ হাজার ৭৩১ ভোট পেয়েছেন। বেশিরভাগ কেন্দ্রেই ফল বিপর্যয় হয়েছে ইনুর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন মোট ৪১ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) বেলা ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়। এরপর মোট ৫০ কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে রাত পৌনে ৮টার দিকে এ ফলাফল জানা যায়।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD