Logo

মালয়েশিয়ায় যেতে অভিবাসন ব্যয় নিয়ে বড় সুখবর দিল সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর, ২০২৬, ১৪:০২
মালয়েশিয়ায় যেতে অভিবাসন ব্যয় নিয়ে বড় সুখবর দিল সরকার
ছবি: সংগৃহীত

চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে দেশটিতে কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা আগামী সপ্তাহের মধ্যে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর জন্য খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। তবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছ থেকে ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যয়ের কথা শোনা যাচ্ছে। নির্ধারিত সীমার মধ্যে অভিবাসন ব্যয় রাখা সম্ভব হলে কর্মীদের এত ভোগান্তি পোহাতে হতো না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এই উদ্যোগের অংশ হিসেবে প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় কার্যকর করা এবং বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগ বাস্তবায়িত হলে মালয়েশিয়াগামী কর্মীদের আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে। এতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় ও নানা ভোগান্তির শিকার হওয়ার ঝুঁকিও কমতে পারে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD