Logo

টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে: অর্থমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জানুয়ারি, ২০২৪, ২৪:৪৭
টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে বলে উল্লেখ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, রাতারাতি সব সংকট দূর হবে না।

রবিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, “পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো।”

বিজ্ঞাপন

অর্থপাচার রোধে কাজ করা হবে জানিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, “টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়। অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দেন।”

বিজ্ঞাপন

এর আগে আজ নিজ নবনিযুক্ত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ সচিবালয়ে তার কার্যালয়ে আসেন সকাল ১০টা ১৫ মিনিটে। পরে বিভিন্ন বিভাগের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

বিজ্ঞাপন

পরে তিনি তাদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর তিনি অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD