Logo

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট ৯ মার্চ

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জানুয়ারি, ২০২৪, ০২:১৪
কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট ৯ মার্চ
ছবি: সংগৃহীত

আগামী ৯ মার্চ এই দুই সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে

বিজ্ঞাপন

ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ মার্চ এই দুই সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে।

সোমবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, দুই সিটি করপোরেশনেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে।

 

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আনিছুর রহমান বলেন, এবারও ৫ ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের নির্বাচন। এপ্রিলে প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা আছে।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD