Logo

বিশ্ব ইজতেমা: তুরাগ নদীর তীরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জানুয়ারি, ২০২৪, ২২:১৩
বিশ্ব ইজতেমা: তুরাগ নদীর তীরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা।

বিজ্ঞাপন

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি প্রায় সম্পন্ন। চলছে শেষ মুহূর্তের ধোয়ামোছা আর কিছু অবকাঠামো নির্মাণের কাজ।  ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে জানিয়ে আয়োজকরা বলছেন, “প্রায় ৫০ লাখ লোকের সমাগম হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে।”

সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভের আশায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছেন বিভিন্ন এলাকা থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। কেউ নিচ্ছেন বাঁশ, কেউবা দড়ি দিয়ে বাঁধতে ব্যস্ত সর্বশেষ খুঁটিটি। 

বিজ্ঞাপন

সরেজমিনে গিয়ে ইজতেমা মাঠ ঘুরে দেখা গেছে, মূলমঞ্চের প্রস্তুতি শেষের দিকে। শেষ মুহূর্তে চলছে ধোয়ামোছার কাজ৷ মঞ্চের কাজ যেটুকু বাকি রয়েছে, তা-ও শেষ মুহূর্তে সেরে নিচ্ছেন স্বেচ্ছাসেবীরা। ১৬০ একরের বিশাল ময়দানে টানানো হয়েছে শামিয়ানা। খুঁটিতে লাগানো হয়েছে মাইক, সংযোগ দেয়া হয়েছে বিদ্যুতের৷ প্রতিবারের মতো নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে বসানো হয়েছে সিসি ক্যামেরা। দেশি-বিদেশি মেহমানদের যেন কোনো সমস্যা না হয়, সেই চেষ্টাও করে যাচ্ছেন মুসল্লিরা।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, ইজতেমার প্রথম পর্বে প্রায় ১২ হাজার বিদেশি অতিথি যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷ তাদের থাকা-খাওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে টিনের তৈরি অস্থায়ী শেড। এ ছাড়া ময়দানের পশ্চিম পাড়ের কামারপাড়া এলাকায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর সহায়তায় প্রস্তুত করা হয়েছে বেশ কয়েকটি অস্থায়ী সেতু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী ২ ফেব্রুয়ারি থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। মাঝে চারদিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব এবং ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে মাওলানা যোবায়েরপন্থি মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করবেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD