‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সবাই মনোযোগ দিয়েছে, ভালো ফলও পেয়েছি’

আমরা এর যথেষ্ঠ ফলও পেয়েছি
বিজ্ঞাপন
‘এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখবেন না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনায় সবাই মনোযোগ দিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমরা এর যথেষ্ঠ ফলও পেয়েছি। দেশে এখন কোনো খাদ্য ঘাটতি নেই।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নগর কৃষিমেলার উদ্বোধনকালে তিনি এবিষয়ে কথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার নির্দেশনায় সবাই পতিত জমিতে শাক-সবজি রোপণ করছে। এজন্য ইউক্রেন-রাশিয়া ও ইসরায়েল-ফিলিস্তিনির যুদ্ধে কঠিন সময়েও দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। তবে যদি খাদ্য ঘাটতি থাকতো, তাহলে আমরা কী অবস্থায় পড়ে যেতাম তা নিশ্চয়ই আপনারা ভালোভাবে অনুমান করতে পারছেন।
মন্ত্রী বলেন, আমার গিন্নিও বাসার ছাদে বাগান করে। সে মাঝে মধ্যেই সুন্দর আম আমাকে উপহার দেয়। কিন্তু কিছুদিন আগে দেখছি গাছগুলো মারা গেছে। আমি আবার তাকে নতুন করে গাছ লাগাতে বললাম। একটু জায়গাও যেন অনাবাদী না থাকে, অন্তত সবজির চাষটা যেন হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাজীপুরে মোজার কারখানায় আগুন
বিজ্ঞাপন
আসাদুজ্জামান খান আরও বলেন, আমাদের জমির পরিমাণ কমতে থাকলেও, উৎসাহ কিন্তু একটুও কমেনি। কীভাবে স্বাবলম্বী হবো, কীভাবে আরও এগিয়ে যাব সেটাই আমাদের এখন চিন্তা। সেজন্যই আমরা সামনে এগিয়ে যাচ্ছি।
এমএল/
বিজ্ঞাপন








