Logo

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:০৬
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
ছবি: সংগৃহীত

তাবলীগ জামাত নিজামুদ্দিনের অনুসারী লাখো মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে ময়দানে অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

আম বয়ানের মধ্য দিয়ে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাদ জোহর শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

এদিন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, তাবলীগ জামাত নিজামুদ্দিনের অনুসারী লাখো মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নিতে ইতোমধ্যে ময়দানে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার বাদ জোহর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা। এ বয়ান বাংলা তরজমা করেন কাকরাইল মসজিদের মাওলানা আজিম উদ্দিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিন আছরের পরে বয়ান করবেন ওয়াসিফুল ইসলাম। মাগরিবের পরে ভারতের মাওলানা আব্দুস সাত্তার বয়ান করবেন। পরে তা বাংলা তরজমা করবেন মুফতি জিয়া বিন কাশেম।

আগামী ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের (২০২৪ সালের) বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গেল ১ ফেব্রুয়ারি আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের ইজতেমায় অংশ নেন শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা। পরে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD