Logo

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ২৩:১৮
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
ছবি: সংগৃহীত

সকাল ৮টা ২৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

১০০ শহরের মধ্যে ঢাকার বাতাসের মান আজ ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

তালিকার শীর্ষে অবস্থান থাকা রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৯৪। এর মানে হল এখানকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির স্কোর হচ্ছে ২৪৪ অর্থাৎ দিল্লীর বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।

বিজ্ঞাপন

এদিকে, তৃতীয় অবস্থান করছে ভারতের মুম্বাই। শহরটির দূষণ স্কোর ২৩৩ অর্থাৎ সেখানকার বায়ুর মানও ‘খুবই অস্বাস্থ্যকর’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য ১০১ থেকে ১৫০ স্কোর হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় । ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD