Logo

আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

profile picture
জনবাণী ডেস্ক
৭ মার্চ, ২০২৪, ০১:১৩
আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম
ছবি: সংগৃহীত

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর পেয়ে দেশের বাজারে পেঁয়াজের দাম কমাতে শুরু করেছে ব্যবসায়ীরা

বিজ্ঞাপন

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর পেয়ে দেশের বাজারে পেঁয়াজের দাম কমাতে শুরু করেছে ব্যবসায়ীরা। 

বুধবার (৬ মার্চ) দিনাজপুরের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দু’দিন আগে দেশীয় মুড়িকাটা পেঁয়াজ ১০০ টাকা থেকে ১০৫ কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই পেঁয়াজ কেজিতে ১০-১৫ টাকা কমে ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (৪ মার্চ) ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের দপ্তরের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেডের (এনসিইএল) মাধ্যমে এই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি হবে।

দিনাজপুরের হিলি বাজারের একজন খুচরা পেঁয়াজ বিক্রেতা জানান, ‘দুই দিন আগে পাইকারি বাজার থেকে প্রতি কেজি পেঁয়াজ ৯৪-৯৫ টাকা দরে কিনে ১০০ টাকা দরে বিক্রি করেছেন। কিন্তু মঙ্গলবার (৫ মার্চ) সকালে পাইকারি বাজার থেকে ৮৭ থেকে ৮৮ টাকা দরে কিনে খুচরা ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি করছেন।’

বিজ্ঞাপন

এই পেঁয়াজ বিক্রেতা আরও বলেন, ‘চার দিন আগে মোকামে গিয়ে সকালে এক দামে কিনলে বিকেলে আরেক দাম। এভাবে দাম ওঠানামা করলে আমরা পাইকারি ও খুচরা বিক্রেতারা বিপাকে পড়ে যাই। মোকামেই এভাবে পেঁয়াজের দাম ওঠানামা করায় কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা আমাদের লোকসান গুনতে হয়।’

বিজ্ঞাপন

হিলি বাজারের আরেক পাইকারি পেঁয়াজ বিক্রেতা বলেন, ‘বর্তমানে মোকামে পেয়াঁজ প্রকারভেদে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা মণ বিক্রি হচ্ছে। আবার পরিবহন ভাড়া আছে। সব খরচ মিলে মোকামেই পেয়াঁজের ক্রয় খরচ পড়ছে কেজিপ্রতি ৯৩ টাকা ৫০ পয়সা।’

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD