Logo

ঈদের আগে ৯ এপ্রিল ছুটি থাকছে না

profile picture
জনবাণী ডেস্ক
১ এপ্রিল, ২০২৪, ২২:০২
ঈদের আগে ৯ এপ্রিল ছুটি থাকছে না
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা।

বিজ্ঞাপন

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটির জন্য আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বললেন, “আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD