Logo

ঘূর্ণিঝড় রেমালের সময় উদ্ধার কাজ করতে গিয়ে ফায়ার ফাইটারের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মে, ২০২৪, ২১:১৯
ঘূর্ণিঝড় রেমালের সময় উদ্ধার কাজ করতে গিয়ে ফায়ার ফাইটারের মৃত্যু
ছবি: সংগৃহীত

গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিসাধীন অবস্থায় রাসেল হোসেন (২১) মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় রেমালের কারণে পড়ে যাওয়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৮ মে) দিবাগত রাত ১২.২৫ মিনিটে ফায়ার ফাইটার রাসেল হোসেন খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিজ্ঞাপন

জানা যায়, সারাদেশে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের ফলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে যায়। রাত ১০টার সময় সংবাদ পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। গাছ অপসারণের এক পর্যায়ে আকস্মিক বিদুৎ চলে আসায় ফায়ার ফাইটার মো. রাসেল হোসেন বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিসাধীন অবস্থায় রাসেল হোসেন (২১) মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফায়ার ফাইটার রাসেল হোসেন-এর বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে একজন ফায়ার ফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD