Logo

৩৬ ঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মে, ২০২৪, ২১:৪৩
৩৬ ঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা প্রায় ৩৬ ঘণ্টা পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা প্রায় ৩৬ ঘণ্টা পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে এরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রবিবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিক থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে নৌ-দুর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, ঘূর্ণিঝড় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে এরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে যানবাহনের তেমন চাপ নেই।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD