এবারের ঈদে স্টিমারের বিশেষ সেবা

রবিবার (২ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ স্টিমার সেবা চালু করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আগামী বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শুরু হয়ে এই সেবা চালু থাকবে শনিবার (২২ জুন) পর্যন্ত।
রবিবার (২ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
বিজ্ঞাপন
এতে বলা হয়, আগামী ১৩, ১৬ ও ২০ জুন ঢাকা থেকে মোড়েলগঞ্জ এবং ১৪, ১৮ ও ২২ জুন মোড়েলগঞ্জ থেকে ঢাকা এই বিশেষ স্টিমার চলাচল করবে।
বিজ্ঞাপন
অগ্রিম টিকিটের জন্য ০১৮১৭-১২৫১৮৪ (হেড অফিস), ০১৭১৫-৪০৮০৪২, ০১৮৭৬-০২৫৭৯৯ (সদরঘাট অফিস) এবং ০১৭৩১-৪৪২৫৫৩ (বরিশাল অফিস) নম্বরগুলো যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








