Logo

রাসেলস ভাইপার নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৪, ২২:৩১
রাসেলস ভাইপার নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাসেলস ভাইপার উপদ্রব লক্ষ করা যাচ্ছে। এতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে৷

বিজ্ঞাপন

রাসেলস ভাইপার। এটি বিষধর সাপ। দেশের বিভিন্ন জেলায় এ সাপের দেখা মিলছে। এতে মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কোথাও কোথাও এ নিয়ে গুজব রটছে। এই সাপের বিষের কার্যকারিতা নিয়ে নানান কথায় মানুষ বিভ্রান্ত হচ্ছে। রাসেলস ভাইপার নিয়ে জানার অভাবের কারণে এসব হচ্ছে। এরই মধ্যে এই সাপের কামড়ে কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে অবশেষে দিক নির্দেশনা দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি সকলকে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের সক্ষমতার কথাও তুলে ধরেছেন গণমাধ্যমের সামনে।

বিজ্ঞাপন

শনিবার (২২ জুন) সকালে একটি গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “রাসেলস ভাইপার উপদ্রব লক্ষ করা যাচ্ছে। এতে স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুদ রাখা হচ্ছে।”

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী রাসেলস ভাইপার সাপের উপদ্রবে জনগণকে আশ্বস্ত করে বলেন, “দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুদ রয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD