Logo

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরকে ওএসডি

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৪, ২২:৪৫
ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউরকে ওএসডি
ছবি: সংগৃহীত

সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরপি) থেকে এই আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানকে ওএসডি করা হয়েছে।  

রবিবার (২৩ জুন) সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরপি) থেকে এই আদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওই অফিস আদেশে বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের সই করা আদেশে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে সামাজিকমাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনার জন্ম দেন মুসফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। পরে অবশ্য প্রকাশ্যে আসে ইফাত এনবিআরের কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালে কর্মরত মতিউর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD