ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) সাইডলাইনে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেটিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণ জানানো হয়।
বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় দেশের প্রতিনিধিরা। পাশাপাশি দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
এ সময় ব্রুনাইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা প্রতিষ্ঠায় বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন হুমায়ুন কবির। একই সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) কাঠামোর আওতায় বাংলাদেশের জ্বালানি অনুসন্ধান খাতে ব্রুনাইয়ের বিনিয়োগ কামনা করেন তিনি।
বিজ্ঞাপন
এ ছাড়া বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতেও ব্রুনাইয়ের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করে দেশটির উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈঠকে ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় আরও বেশি দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অন্যদিকে, ব্রুনাইয়ের অর্থমন্ত্রী দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।








