Logo

আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক স্থগিত

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৪, ২১:৩৪
আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের বৈঠক স্থগিত
ছবি: সংগৃহীত

সকালে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সর্বজনীন পেনশন স্কিম (প্রত্যয়) বাতিলের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৪ জুলাই) সকালে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “ওবায়দুল কাদেরের সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে। বৈঠক কবে তা পরবর্তীতে জানানো হবে।”

বিজ্ঞাপন

এর আগে গেল ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেই ঘোষণা দেওয়ার পর ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক কর্মবিরতি চলছে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD