Logo

ওমানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশি জনশক্তি: প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুলাই, ২০২৪, ০২:৫২
ওমানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশি জনশক্তি: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পরে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

বিজ্ঞাপন

বাংলাদেশি জনশক্তি ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই মানব সম্পদ থেকে উভয় দেশই উপকৃত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) গণভবনে শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশী। এ সময় ওমানের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বলেন, “এটা সত্য এবং তারা দুই দেশের অর্থনীতির জন্যই কাজ করছে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “ওমান দীর্ঘ সময় ধরে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখছে এবং আগামীতে প্রবৃদ্ধি দ্বিগুণ অঙ্কে পৌঁছাতে পারে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকারের সঙ্গে ওমান সরকার (জিটুজি) চুক্তির প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সরকার এই প্রস্তাব যাচাই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”


বিজ্ঞাপন

রাষ্ট্রদূত বলেন, “স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হলে ভালো হবে।”

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি  নৌকা উপহার দেন ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশী।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD